বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

কলারোয়ায় জোন পর্যায়ের ক্রিকেটে চ্যাম্পিয়ন পাইলট হাইস্কুল

শেখ শাহাজাহান আলী শাহীন: ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার কলারোয়া জোন পর্যায়ের খেলায় ক্রিকেটে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও কলারোয়া মডেল হাইস্কুল। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ৫৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন ও মডেল হাইস্কুল রানার্সআপ হয়।
এদিকে ভলিবলে কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ইসলামপুর দাখিল মাদরাসা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ফাইনাল খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়ারদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন ও কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, তজিবুর রহমান, আব্দুল গফুর, শেখ সেলিম, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, সাংবাদিক আরিফ মাহমুদ, গোলাম মোস্তফা রিগ্যান, শিক্ষিকা মাহফুজা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন বলেন, ক্রিড়া পারে নতুন প্রজন্ম গড়তে আর নতুন প্রজন্ম দেশ ও জাতি গঠনে অগ্রনি সৈনিক। সেজন্য খেলার কোন বিকল্প নেই।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত