শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঝরে পড়া বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আউট অফ স্কুল এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অডিটোরিয়ামে এ উপলক্ষে অতিথি বরণ, পরিচিতি পর্ব, জাতীয় সংগীত, পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রমে সভাপতিত্ব করেন‌ অবহিতকরণ কর্মশালার সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা।
ডেপুটি ম্যানেজার মিজানুর রহমানের পরিচালনায় সেকেন্ড চান্সে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান-এ স্লোগানকে সামনে রেখে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
এ সময় তিনি বলেন- সামাজিক উদ্বুদ্ধকরণ, শিক্ষার্থী জরিপ ও শিক্ষার্থী নির্বাচন, শিখনকেন্দ্র স্থাপন, পরিচালনা ব্যবস্থাপনা, শিক্ষা সুপার ভাইজার নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, নিয়মিত মনিটরিং ও দক্ষতা উন্নয়নের দিকে কর্মকর্তাদের নজর দিতে হবে।
এ ছাড়া নিয়মিত ক্লাস পরিচালনার বাহিরে প্রতি সপ্তাহে একদিন ক্লাব-ডে পরিচালনা করতে হবে।
ক্লাব-ডে কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা উন্নয়ন এবং সহপাঠ্যক্রম কার্যাবলী পরিচালনা করতে হবে। এতে পিছিয়ে পড়া বা ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তায়ও এ সময়ে প্রদান করা হবে। যাতে করে ঝরে পড়া বা পিছিয়ে পড়া শিক্ষার্থীরা কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে কর্তৃপক্ষকে নির্দেশনা মোতাবেক চলতে হবে।
তাছাড়া জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয় রেখে শিখন কেন্দ্রসমূহে বিভিন্ন দিবস উদযাপন করা হবে, যেমন বিজয় দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ইত্যাদি পালনে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ততা করা হবে।
এছাড়াও বছরে একটি দিন শিখন কেন্দ্রসমূহে অভিভাবক দিবস উদযাপন করা যেতে পারে।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সকল সহকারী পরিচালকের সাথে সমন্বয় করে (আই এস এ এবং ইউ পি সি) এ সকল দিবস উদযাপন করবেন বলে তিনি জানান।

প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু আরো বলেন, কলারোয়া উপজেলা পরিষদ এই প্রকল্পটি সব সময় মনিটরিং করবে, যাতে করে সরকারের টাকা কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি না হয়। সকলকে নিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান তিনি।
অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, কলারোয়া‌ উন্নয়ন পরিষদ (উপ)নির্বাহী পরিচালক আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাসরীন খুকু,সহ উপজেলার সরকারী দপ্তরের সকল কর্মকর্তা ও বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিগণ প্রমুখ।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও কলারোয়া উপজেলা উন্নয়ন পরিষদ (উপ) সার্বিক বাস্তবায়নে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল