বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়র ছাত্র সংঘের উদ্যোগে চিত্রাংকন, নৃত্য ও আলোচনা সভা

কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন,মুক্তিযুদ্ধে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কলারোয়ায় কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ও শহীদ মিনারের পাদদেশে চিত্রাংকন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৭ বছর বয়সী রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী। প্রতিযোগীতা শেষে শিশুদের নৃত্য ও দেশাত্মকবোধক গান পরিবেশনায় শহীদ মিনার চত্বর মুখরিত হয়ে ওঠে।

পরে আলোচনা সভায় প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভির সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সংঘের উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, সংঘের উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক উপদেষ্টা প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দুপ্রক সাধারন সম্পাদক উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপদেষ্ঠা সমাজ সেবক এনায়েত খান টুনটু।

সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংঘের কর্মকর্তা সাংবাদিক ফারুক হোসেন রাজ, সাংবাদিক আজমল হোসেন বাবু, আবুল বাসার, তৌহিদুর রহমান, সাকিব, প্রান্ত, সজিব, রোকন, অন্তু, সাংবাদিক জাহাঙ্গীর হেসেন সহ অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মা’ অভিভাবক, সাংবাদিক ও সূধিবৃন্দ।

সব শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় ৩টি গ্রুপের( বিভাগ) ১ম থেকে ৩য় স্থান অধিকারীদের এবং অংশগ্রহনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ক -বিভাগের ১ম হয়েছে প্রথম শ্রেনীর ছাত্রী সাবিহা, ২য়- দ্বিতীয় শ্রেনী ছাত্রী ফারহান ইয়াসমিন ও ৩য়- দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাশিদ আরিফ, খ- বিভাগের প্রথম হয়েছে ৫ ম শ্রেনীর ছাত্রী বর্ষা মনি প্রিয়া, ২য়- চতুর্থ শ্রেণীর ছাত্রী তানিশা নওরিন ও ৩য় হয়েছে ৪র্থ শ্রেনীর তাইরিন জান্নাত হাসি। গ- বিভাগে প্রথম স্থান অধিকারী দ্বাদশ শ্রেনীর তমালিকা সাধু, দ্বিতীয় এসএসসি পরীক্ষার্থী অর্নবী পাল ও তৃতীয় স্থান অধিকার করে অষ্টম শ্রেনীর ছাত্র পার্থ পাল। অপর চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিশুদের সহ শিশু নৃত্য ও কন্ঠ শিল্পীদের পুরষ্কৃত করা হয়।

বক্তারা, মহান বিজয় দিবসে নতুন প্রজন্মের শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে অর্জিত বিজয়কে রক্ষা করার প্রত্যয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা