রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “বঙ্গকন্যা শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক নারী সমাবেশ

অহিদুজ্জামান ও শফিকুর: সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গকন্যা শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকালে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলামের উঠানে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
কলারোয়া উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।
বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।
সহ জেলা উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন বলেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নত বিশ্বের রোল মডেল। এদেশের মানুষ মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পদ্মাসেতু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ,উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প সহ যে সকল সুযোগ-সুবিধা ভোগ করছে তা অতীতে ছিল শুধুই কল্পনা।
এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ