বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কয়লা ও পৌরসভা ফাইনালে

কলারোয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ্ব -১৭) কয়লা ও কলারোয়া পৌরসভা ফাইনালে উন্নীত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে আয়োজিত টুর্নামেন্টে দুই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কয়লা ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে কর্নার কিক থেকে গোল করে কয়লা ইউনিয়ন এগিয়ে যায়। আর কোন গোল না হওয়ায় ঐ এক গোলে জয়লাভ করে কয়লা ইউনিয়ন ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

বিকেল পাঁচটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ। উভয় দল নির্ধারিত সময়ে গোল করতে সক্ষম হয়নি। ফলে টাইব্রেকারে কলারোয়া পৌরসভা ৩-২ গোলে দেয়াড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন, আসাদুজ্জামান প্রমুখ।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।

খেলা উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, কাউন্সিলর শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মোঃ মফিজুল ইসলাম, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, রেফারি ঈমন হোসেন।

শনিবার (২৯ জুন) বিকেল তিনটায় ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া পৌরসভা ও কয়লা ইউনিয়ন পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান