শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কিংবদন্তী শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় মরহুমের ১১তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কবরস্থান ঝাঁপাঘাটে স্মরণসভা, সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা শেষে সমাধিস্থলে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও মরহুমের পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাও: ইনতাজ আলী।

স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক ইবনেবতুতা, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক নেতা সামছুর রহমান লাল্টু, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মাস্টার উৎপল সাহা, মাস্টার স্বপন চৌধুরী, মরহুমের ভাইপো শেখ জাহিদুল হক, অফিস সহকারী আব্দুল জলিল, আব্দুল গফ্ফার, সাংবাদিক তরিকুল ইসলাম, সেলিম খান, দেলোয়ার হোসেন সহ শিক্ষক নেতৃবৃন্দ, মরহুমের শুভাকাঙ্খী ও পরিবারের সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী। উল্লেখ্য, বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ২০১৩ সালের এই দিনে, ৩১ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক