রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব

কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে পবিত্র জুম্মা নামাজের পূর্ব পর্যন্ত প্রায় টানা সাত ঘন্টা তিনি কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ঘরের ছেলে হিসেবে পৌরবাসীর কাছে তিনি সকল সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

গ্রামবাসীদের সাথে নানা স্থানে মতবিনিময়কালে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই করে গেছে। আজ সময় এসেছে সঠিক প্রার্থীকে নির্বাচিত করা। দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সকলের কাছে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। টানা সাত ঘন্টার ম্যারাথন গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তাঁদের ব্যক্তিগত সুখ-দুঃখের খোঁজখবর নেন।

বাড়ির উঠোনে উঠোনে তিনি ছোটো ছোটো বৈঠক করেন। কেন্দ্রীয় বিএনপির এই নেতাকে নিজ বাড়ি রাঙিনায় পেয়ে অনেকেই খুশিতে আপ্লুত হয়ে পড়েন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব প্রতিটি বাড়ির দ্বারে দ্বারে পৌঁছে তাদের হাতে লিফলেট তুলে দেন ও তার জন্য দোয়া কামনা করেন। তিনি সকল প্রয়োজনে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলামের গদখালি গ্রামের বাসভবনে যান। তাঁরা কুশল বিনিময়কালে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে গণমানুষের সাথে আন্তরিক সংযোগ স্থাপনের বিষয়ে ঐকমত্য পোষণ করেন। হাবিবুল ইসলাম হাবিব সাবেক মেয়র আকতারুল ইসলামের বড়ো ভাই আনোয়ারুল ইসলাম আনোসহ পরিবারের অন্য সদস্যের কাছে দোয়া কামনা করেন। পরে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া মডেল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদের মুসল্লিদের সাথে তিনি কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তৌফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কারিমুল্লা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, শ্রমিক দল অহিদুজ্জামান অহিদ, জাকির হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত