বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তনু

সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে ছাদ খোলা প্রাইভেটকারে চড়ে ভিডিও করার সময় লোহার পাইপের সঙ্গে আঘাত লেগে মৃত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাতক্ষীরার কলারোয়ার রবিউল আজিম তনুর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮জুন) রাত পৌনে ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা লিয়াকত আলীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
রবিউল আজিম তনু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর টিমের সদস্য ছিলেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে তার মরদেহ সাতক্ষীরার কলারোয়া গোপিনাথপুর গ্রামে পৌঁছায়। তনুর মরদেহ পৌঁছানোর পর সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

তার মা সালেহা খাতুন ছেলের মরদেহ দেখে বার বার মূর্ছা যাচ্ছিলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে কলারোয়ার গোপিনাথপুর পেট্রোল পাম্পে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ।

কলারোয়া জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল আজিজের ইমামতিতে জানাজায় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরার ফটোগ্রাফার সাকিব জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন।
জানাজা শেষে শেষ করা হয় তার দাফন কাজ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তনুর মামা আজিজুল ইসলাম বলেন, ভাগ্নের মরদেহ নিয়ে আসা যে কত কষ্টের তা বলে বোঝানো যাবে না। গতকালও সারাদিন আমরা একসাথে ছিলাম, কত কথা হয়েছে। এখন আমার বলার কিছু নেই। আমার ভাগ্নে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকে তার পক্ষ থেকে সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।

তনুর আত্মীয় -স্বজনরা জানান, দুই ভাইয়ের মধ্যে তনু ছিলেন ছোট। বাবা মৃত লিয়াকত আলী অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ছিলেন। মা সালেহা খাতুনও কৃষি কর্মকর্তা ছিলেন। মালয়েশিয়ায় থাকেন বড় ভাই সাগর।

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, তনুর মরদেহ বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অনেক দূর-দূরান্ত থেকে তনুকে দেখার জন্য অনেক মানুষ ছুটে আসেন।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, তনু অনেক ভালো ছেলে ও খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। সকালে ঘুম থেকে উঠেই তার মৃত্যুর সংবাদ পাই। দুই মাস আগে মারা গেছে তার বাবা। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী