বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো ইজিবাইক, আহত ৫

জুলফিকার আলী, কলারোয়া কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর সদরের ইউরেকা তেল পাম্পের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান- যশোর থেকে ছেড়ে আসার যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০১০২) ইউরেকা তেল পাম্পের সামনে এসে চলন্ত ইজিবাইকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত উপজেলার ঝাপাঘাট এলাকার কামরুল ইসলামের স্ত্রী মিনু (৩৫), তার শিশু ছেলে রোহান (২), বোয়ালিয়া গ্রামের মুজিবর সরদারের ছেলে ইজিবাইক চালক রাজ্জাক (২৩), পূর্ব ভাদিয়ালী গ্রামের গড়াল গাজীর স্ত্রী ফাতেমা খাতুন (৫০), কেরালকাতা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৫০) কে উদ্ধার করে। পরে তাদের কলারোয়া সরকারি হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম