বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপি নেতা আক্তারুল ইসলামের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলামের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ মে, ২০২৫) কলারোয়া পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী আখতারুল ইসলাম বলেন, জীবন বাজি রেখে শহীদ জিয়া প্রথম স্বাধীনতার ঘোষণা করেন। সিপাহী জনতার বিপ্লবে তিনি ক্ষমতায় আসেন। ক্ষণজন্মা এই নেতা বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি মধ্যপ্রাচ্যের বহু দেশের আন্তর্জাতিক সমস্যা সমাধানেও উদ্যোগী হয়েছিলেন। তার আদর্শে আজ কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র প্রতি আস্থা রেখেছে।

উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ ফারুক আহমেদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাসাসের সাবেক সভাপতি আব্দুস সামাদ মিলন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মফিজুল ইসলাম মফি, মাস্টার সালাউদ্দিন ফারুক, শ্রমিকদল নেতা মোজাম হোসেন, বাবলু হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় বহু নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক