বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষকে বিজয়ী করার শপথ

রাসেল হোসেন: কলারোয়ায় ওয়ার্ড বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের ধানের শীষকে বিজয়ী করার শপথ করালেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত ওয়ার্ড সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি করেন বলেই সাধারণ মানুষ মূল্যায়ন করে, সেটা ধরে রাখতে হবে।

রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার কাজিরহাট কলেজ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, একসময়ের টুঙ্গিপাড়াখ্যাত কেরালকাতা ইউনিয়নে সর্বাধিক ভোটে ধানের শীষকে বিজয়ী করে প্রমান করতে হবে কেরালকাতা ইউনিয়ন বগুড়াখ্যাত। আগামি জাতীয় সংসদ নির্বাচনে এই আসন জিতে খালেদা জিয়া, তারেক রহমানকে উপহার দিতে হবে।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেনের প্রথম পর্বে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও দ্বিতীয় পর্বে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, জেলা বিএনপির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীকী, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাকিন হোসেন, রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা রেজাউল ইসলাম।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে কেরালকাতা ইউনিয়নের ১,২,৩,৪,৫ ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষনা করা হয়। বাকী ৩টি ওয়ার্ডের নেতৃত্ব পরে ঘোষনা হবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান