বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে উপজেলা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
হুকখোলা গাড়িতে জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষ নেড়ে র‌্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া।
স্লোগানে স্লোগানে র‌্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীরাও জাতীয় ও দলীয় পতাকা ও ধানের শীষ বহন করেন। ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রও যোগ হয় সেখানে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক ও রবিউল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা মোস্তফা আখলাকুর রহমান শেলী, আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, এসএম সহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাবেক জিএস এমএ রব শাহিন ও মীর রফিকুল ইসলাম, শওকত হোসেন, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, আবু জাফর, আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোশাররফ হোসেন, আরিফুর রহমান রঞ্জু, এসএম আরিফুল আনম রিপন, শহিদুল ইসলাম, কৃষকদল নেতা মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, সদস্য সাচিব জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল, ছাত্রদল নেতা আকিব, সৈকত, আবির হোসেন, রুহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক