বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ উদ্বোধন

রিজাউল করিম, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি’র সদস্য নবায়ন ফরম বিতরণ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই ২০২৫) দুপুরে সাবেক এমপি হাবিবের বাসভবনে উপজেলা বিএনপি আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের সার্চ কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি তার সদস্য নবায়ন ফরম পূরণ করে জমা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি হাবিব বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা ঘরে ফিরবো।
তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহবান জানান।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহবায়ক, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ মিয়া, সদস্য সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সদস্য ইব্রাহিম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিকী ও সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক রবিউল ইসলাম।
এসময় সোনাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, কুশোডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ ১২টি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদস্য ফরম পূরণ করে জমা দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি হাবিব

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব