মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন সরকারি প্রাথ: বিদ্যালয়ে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলার বলিয়ানপুর, গাজনা, কামারালী, যুগিখালী, সিংগা ও কলারোয়া সরকারি মডেল প্রাথ: বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গমাতার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্ব- স্ব বিদ্যালয়ের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন, সংগ্রাম- স্বাধীনতার প্রেরণা” বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মঙ্গমাতা হয়ে উঠার পেছনে রযেছে অনেক ত্যাগ- তিতীক্ষা। আর শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে উঠার পথে রয়েছে বঙ্গমাতার অমিত প্রেরণা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন সকল আন্দোলন, সংগ্রামে বঙ্গমাতার ভূমিকা ছিলো অপরিসীম। তিনি বঙ্গমাতার এই চিন্তা- চেতনাকে পাথেয় করে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিতুলন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করার জন্য স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ইউএনও রুলী বিশ্বাসের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়