মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

কামরুল হাসান : কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস পালনে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে আলোচনা সভা ও অদম্য নারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার।

সভার শুরুতে সভাপতি হিসাবে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, নারী সংগঠক লতিফা আখতার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক খান, সাংবাদিক দেলোয়ার হোসেনসহ সামাজিক উন্নয়নে নারী উদ্যোক্তাগণ, এনজিও প্রতিনিধি ও সুধিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বেল্লাল হোসেন, সহযোগিতা করেন অফিস সহকারী আনিছুর রহমান।

সব শেষে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কর্মসূচির বাছাইকৃত ৫ ক্যাটাগরির সুপারিশপ্রাপ্ত ৫ নারীকে সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র প্রদান করা হয়।

অদম্য নারীরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার কয়লা গ্রামের মমতাজ পারভিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক পৌরসভার মির্জাপুর গ্রামের ডাক্তার নাজমুন নাহার রাণী, সফল জননী নারী উপজেলার দক্ষিণ ভাদিয়ালী ময়না খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী উপজেলার মাদরা গ্রামের মোছা: পারুল খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী উপজেলার রাজনগর গ্রামের মনোয়ারা।
পরে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন