বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখমের ৯দিন পর মৃত্যু

কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দায়ের কোঁপে গুরুতর আহত হবার ৯দিন পর শাহীন হোসেন (৩৫) নামের এক ব্যাংক
কর্মকর্তার মৃত্যু হয়েছে।

গত ৪এপ্রিল বিকেলে কলারোয়ার পাকুড়িয়া এলাকায় ওই
হামলার ঘটনার পর তিনি বৃহস্পতিবার (১৩এপ্রিল) সকাল ৭টার দিকে মারা যান।
নিহত শাহীন একই এলাকার একুব্বর গাজীর ছেলে ও খোর্দ্দ এলাকার ইসলামী ব্যাংকের কর্মকর্তা।

প্রতিবেশি এক গৃহবধুর ব্যক্তিগত ককর্মকান্ডের প্রতিবাদ করার জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনায় গত ৫ এপ্রিল কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন নিহতের ভাই আফসার আলী গাজী যার (মামলা নং-৬)। ঘটনার পর থেকে হামলাকারী আমিনুর সরদার পলাতক
রয়েছেন। তিনি কলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক এসআই আলমগীর কবির জানান, আমিনুর সরদারের স্ত্রীর সাথে স্থানীয় এক যুবকের ব্যক্তিগত সম্পর্ক ছিল। এ ঘটনায় প্রতিবেশী শাহীনের চাচী শাহানারা খাতুন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত
হয়ে আমিনুর সরদার শাহীনের চাচী শাহানারা খাতুনকে উপর্যুপরি পেটাতে থাকেন। একপর্যায়ে তার গলায় রশি বেঁধে দেন। এ ঘটনা দেখে শাহীন হামলাকারীকে নিবৃত্ত করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে আমিনুর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে বেশ কিছুদিন
চিকিৎসা নেওয়ার পর অল্প একটু সুস্থ হবার পর বোনজামাই বাগেরহাটের শেখ আহমদ আলীর বাসায় গেলে বৃহস্পতিবার সকালের দিকে তিনি মারা যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মরদেহটি সদর হাসপাতলে রয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামীকে খুজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু