বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কনটেন্ট ক্রিয়েটর হাবু-রাসেল জুটি

সাতক্ষীরার কলারোয়ায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কনটেন্ট ক্রিয়েটর হাবু-রাসেল জুটি।

বুধবার দিবাগত গভীর রাতে কলারোয়া ফুটবল মাঠের ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের আয়োজন করে কলারোয়া ব্যাডমিন্টন ক্লাব।

বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবু ও রাসেল হোসেন জুটি ফাইনাল ম্যাচে সাইফুল-ফয়সাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, আব্দুল বারিক সরদার, সাংবাদিক শিক্ষক মোস্তফা হোসেন বাবলু, সাংবাদিক সানবীম করিম সিয়াম, গোলাম মোস্তফা রিগ্যান, বিএম আল রাজিব পিটার, সাজ্জাদ হোসেন, সুমন দাস, কলারোয়া ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি খান বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

খেলা পরিচালনা করেন সাজিদুল করিম তপু।

ধারাভাষ্য ছিলেন শেখ শাহাজাহান আলী শাহীন।

অসংখ্য দর্শক শীতের মধ্যেও ম্যাচগুলো উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম