বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ভ্যান চালকের সংবাদ সম্মেলন

কলারোয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে গোলাম মোস্তফা নামের এক ভ্যানচালক সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত আবদুল হামিদের পুত্র ভ্যানচালক গোলাম মোস্তফা।

লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, ‘আমি পেশায় একজন হতদরিদ্র ভ্যানচালক। গত ৫ মার্চ ২০২০ সালে আমার পুত্র হোমিও চিকিৎসক জুলফিকার হোসাইনের বিরুদ্ধে একই গ্রামের মৃত শহর মোল্লার পুত্র মুনছুর মোল্লা মিথ্যা মামলা দায়ের করেন। যার নম্বর জি আর ১০৩/২০ (কলা), মামলা নম্বর-৫। বিগত ৫ মার্চ ২০২০ সালে বাদীর ধানের জমিতে ক্রিকেট খেলার সময় বল পড়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনা নিয়ে এবং তারও  ৫-৬ বছর পূর্বে মুনসুর আলীর নামের একটি মামলা থাকায় পূর্বশত্রুতার জের ধরে আমার ছেলের নামে মিথ্যা মামলা দায়ের করেন। কিন্তু ওই দিনে আমার ছেলে উক্ত ঘটনায় উপস্থিত ছিলেন না, বাসায় ঘুমিয়ে ছিলেন। উক্ত ঘটনা প্রতিবেশীরা জানেন। তাছাড়া ঘটনার দিনে স্থানীয় পৌর কমিশনার শেখ ইমাদুল ইসলাম ঘটনার সত্যতা যাচাই করলেও আমার ছেলে জুলফিকার হুসাইন সেখানে উপস্থিত ছিল না বলে প্রমাণ হয়। মামলার বাদী একজন মামলাবাজ এবং প্রতিহিংসাপরায়ণ। বর্তমানে উক্ত মামলায় আমার ছেলেকে বাদ দেওয়ার জন্য তিনি আমার কাছে এক লাখ টাকা দাবি করেন।’

তিনি আরো বলেন, ‘পূর্বের মামলায় ভবিষ্যতে আমাদেরকে আর কখনও শান্তি ভঙ্গ করবে না মর্মে আদালতে স্বীকারোক্তি দেওয়ায় ও মুচলেকা সংক্রান্ত জবাব দেওয়ায় তাদেরকে সেই মামলা হতে আদালত অব্যাহতি প্রদান করেন। কিন্তু তার পরও একের পর এক মিথ্যা মামলায় আমার পরিবারকে হয়রানি করে চলেছেন।’

লিখিত অভিযোগে হতদরিদ্র ভ্যানচালক গোলাম মোস্তফা আরো বলেন, ‘এমতাবস্থায় মামলাবাজ পরলোভী ব্যক্তির হাত থেকে বাঁচতে সঠিক তদন্তের জন্য থানা পুলিশ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা