শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতিতে অবসর ভাতা ও ঋণের অর্থ বিতরণ

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা- মৃত্যুকালীন ভাতা ও ঋণের অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক নূরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএম আব্দুল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক বদরুর রহমান, কল্যাণ সমিতির মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, শিক্ষক আব্দুর দাইয়ান, অবসরপ্রাপ্ত শিক্ষক হারান চন্দ্র রাহা, স্বেচ্ছা অবসরপ্রাপ্ত শিক্ষক বাবলুর রহমান, অফিস সহকারী আব্দুল জলিলসহ শিক্ষক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অবসর ভাতা গ্রহন করেন ছলিমপুর একে খান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হারান চন্দ্র রাহা (প্রাপ্ত টাকা ১ লাখ ১৪ হাজার ৫৯৭ টাকা), স্বেচ্ছা অবসরকালীন ভাতা প্রাপ্ত সাঁতপোতা বালিকা বিদ্যালয়ের শিক্ষক বাবলুর রহমান (প্রাপ্ত ৩৭ হাজার ১৩৩ টাকা) ও মৃত্যুকালীন অবসর ভাতা গ্রহনকারী পানিকাউরিয়া হাইস্কুলের অফিস সহায়ক মরহুম মফিজুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন (প্রাপ্ত ২৬ হাজার ৩০৫ টাকা)।

একই অনুষ্ঠানে দুই জন শিক্ষককের মাঝে ৫ লাখ ৮০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত