শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য জোরদারকরণে এডভোকেসি সভা

কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে প্রান্তিক পর্যায়ে মা-শিশুদের ওই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি।

যুব কর্মসংস্থান ও শিশু সুরক্ষা প্রকল্পে কার্ক ইন এক্টি, নেদারল্যান্ডসের অর্থায়নে প্রসূতি, মা ও শিশুদের সহনশীল স্বাস্থ্য সেবা জোরদারকরণে উপজেলার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ট্রেডের উপর কারিগরী প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সিসিডিবি’র প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন ও টেকনিক্যাল অফিসার একরামুল কবীর বক্তব্য রাখেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) নাজমুল হাসান, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে একটি র‍্যালি বের হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ