বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন, ‘এককালের কৃতদাসের ভূমিকায় ছিলো শ্রমিকরা। সেই কৃতদাস প্রথা থেকে নিজেদের স্বাধীন করতে জীবন দিয়ে আন্দোলন করে ৮ ঘন্টা কাজ করার দাবি প্রতিষ্ঠা করেছে পৃথিবী জুড়ে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও সকল শ্রমিক পেশাজীবীরা আজ তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে।’

পহেলা মে বুধবার মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এমপি আরো বলেন, ‘শ্রমিক বাদ দিলে আমাদের জনজীবন স্থবির হয়ে যাবে। শ্রমিকরা তারা কঠোর পরিশ্রম করে। দেশ ও এলাকার অর্থনৈতিক অগ্রগতি, উন্নতির কারিগর শ্রমিকরা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার।’

তিনি আরো বলেন, ‘শ্রমিকরা তাদের কষ্টার্জিত পয়সা উৎসারিত করে। শ্রমিকদের পয়সার মূল্য আমি দেবো। শ্রমিকসহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন চালানোর জন্য অনুদান দেবো। শ্রমিক ও শ্রমিক সংগঠনের সাথে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।’

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বপন এমপি বলেন, ‘মানুষের দ্বারে দ্বারে ঘুরে গত ৪২ বছরের সাধনার ফসল আজ আমি সাংসদ। আমি এমপি হয়েছি বলে আজ কলারোয়ার সকলেই এমপি। মানুষকে এখন কোন প্রয়োজনে মাসের পর মাস ঘুরতে হয় না। আগামিতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। কেউ আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সকল ক্ষেত্রে একমত হয়ে চলতে চাই। কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই। কোন মাদক-হুমকি থাকবে না। দল করার অপরাধে কেউ গ্রেফতার হবে না।’

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব ঘোষনা করে তিনি বলেন, ‘শ্রমিকদের ঐক্য প্রতিষ্ঠা করে সমন্বয় কমিটি উপহার দেবো।’

ইউরেকা ফুয়েল পাম্প সংলগ্ন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সমাবেশে সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, আগামি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, শেখ মাছুমুজ্জামান, শহীদ হাসান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শ্রমিকলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মিঠু, ফারুক হোসেন, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, ডা.ফজলুর রহমান প্রমুখ।

অপরদিকে, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে আয়োজিত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় ফিরোজ আহম্মেদ স্বপন ছাড়াও বক্তব্য রাখেন কপাই সভাপতি শেখ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, আলতাফ হোসেন লাল্টু প্রমুখ।

এর আগে বর্ণাঢ্য র‌্যালি কলারোয়া পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!