বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সংবর্ধিত হলেন ইউএনও, ওসি ও টিএইচও

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক সফলতা ও উপজেলার জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ স্থান অধিকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৩ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। উপজেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখায় থানার অফিসার্স ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ও গরিবের ডাক্তার খ্যাত কলারোয়ার ঘরের ছেলে সদ্য যোগদানকারী টিএইচও ডাক্তার শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ আলী, কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কোষাধ্যক্ষ হবিবর রহমান, ক্লাবের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ, অহিদুজ্জামান অহিদ, পলাশ মজুমদার, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, শেখ শাহজাহান আলি শাহিন, সানবিম করিম সিয়াম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!