বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সহকারী অধ্যাপকের সহধর্মিনী প্রধান শিক্ষিকা কদবানু খাতুনের ইন্তেকাল! দাফন সম্পন্ন

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: কদবানু খাতুন (৫০) ইন্তকাল করেছেন। তিনি শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক আবুল খায়েরের সহধর্মিনী।

জানা গেছে, প্রধান শিক্ষিকা মোছা: কদবানু খাতুন ব্রেন ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) রাত ৪ টার দিকে পৌরসভাধীন তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না… রাজেউন) । মৃত্যুকালে তিনি চাকুরীজীবি স্বামী, ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে ফায়ার সার্ভিস স্টেষন সংলগ্ন পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজা নামাজ পরিচালনা করেন কাঁকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুর বারি। জানাজা নামাজ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আয়ুব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, মরহুমার স্বামী সহকারী অধ্যাপক আবুল খায়ের। জানাযা নামাজে অৎশগ্রহন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মাস্টার আব্দুর রউফ।

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রিজাউল ইসলাম, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংকার জি,এম ফৌজি, মাস্টার আব্দুল ওহাব মামুন, মাস্টার আসাদুজ্জামান,মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন সহ অসংখ্য মুসুল্লিগণ।

উল্লেখ্য, কলারোয়ার মিষ্টিভাষী, দায়িত্ব-কর্ত্তব্য পরায়ন প্রধান শিক্ষিকা মোছা: কদবানু খাতুনের অকাল মৃত্যুতে শিক্ষাঙ্গন সহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সর্বমহলের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি