সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিক এম, এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদ আর নেই

কলারোয়ায় প্রেসক্লাবের কর্মকর্তা এম,এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদ বিশ্বাস আর নেই। একশত বছর অতিক্রম করে সকলকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

পারিবারিকভাবে জানা যায়, গোলাম ওদুদ বিশ্বাস (১০০) দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। চিকিসাধীন অবস্থায় বুধবার(২ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন( ইন্না….রাজেউন)।

তিনি হেলাতলা ইউনিয়নের চেঁড়াঘাট গ্রামের মৃতঃ মমতাজউদ্দীন বিশ্বাসের পুত্র ও মরহুম গোলাম পরওয়ার বিশ্বাসের সেজো ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার আছর নামাজ বাদ মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। অসংখ্য মুসুল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজটি পরিচালনা করেন মাওঃ মশিয়ার রহমান।

শতবর্ষী গোলাম ওদুদের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যেয়ে মরহুমের আত্মর মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, ইউপি সদস্য ফারুক হোসেন, সমাজ সেবক সালাম হোসেন, নারী ইউপি সদস্য নাসরিন আক্তার নাসু, সাংবাদিক তরিকুল ইসলাম সহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীবৃন্দ।

এ দিকে, কলারোয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক যশোর পত্রিকার কলারোয়া প্রতিনিধি এম,এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদের মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল