শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক এমপি হাবিবের সংবর্ধনা ঘিরে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ

কামরুল হাসান : কলারোয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবসহ কারামুক্ত নেতাদের সংবর্ধনা ঘিরে পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মুরারীকাটি ইবতেদায়ী মাদরাসা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান। কর্মী সমাবেশে নেতৃবৃন্দ মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সকল নেতৃবৃন্দের আগামি সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, বিএনপি নেতা এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মীর রফিক, কৃষক দল নেতা খালিদ খান, মোতাহার হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা শরিফুজ্জামান বাবলু, আলমগীর কবীর, হাবিল, মোজাফফর, কুদ্দুস, আমির হাসান, শ্রমিক দল নেতা সরোয়াজ খান, ওয়ার্ড যুবদল নেতা কামাল হোসেন ভুট্টো, আ. লতিফ, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম প্রমুখ।

সমাবেশ শেষে ৮নং ওয়ার্ড বিএনপিকে গতিশীল করার জন্য ৪জন সমন্বয়কের নাম ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন। সমন্বয়করা হলেন-শেখ হাবিল হোসেন, শেখ রবিউল ইসলাম, মো. জয়নাল ও কামাল হোসেন ভুট্টো।

এছাড়া, শনিবার সন্ধ্যায় ৭নং মুরারীকাটি ওয়ার্ড ও রাত ৯টায় ৯ নং মির্জাপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত