কলারোয়ায় সিংগা হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত


কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হয়েছে।
শুক্রবার( ১৭ মার্চ) সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন'” শিশুদের চোখ সমৃদ্ধির ন্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু দিবসে কেক কাটা, র্যালি, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেক কাটা শেষে স্কুলের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শিক্ষার্থী আব্দুল্যা, আফরোজা খাতুন, আরিফ হোসেন, লামিয়া খাতুন, নাজিয়া ফারহিন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল হোসেন, নাজমুল হোসেন, মাসুম হোসেন, লিমা খাতুন সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।
সব শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ দিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


