শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক বিশেষ সেমিনার

অজোপাড়াগাঁয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোর-তরুণদের নিয়ে নানান মহতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুরের খৃষ্টান মিশন। এরই ধারবাহিকতায় এবার ‘সাংবাদিকতা বিষয়ক বিশেষ সেমিনার’ আয়োজন করলো তারা।
সেমিনারে মিশনের সেবাপ্রাপ্ত প্রায় অর্ধশত কিশোর-কিশোরী অংশ নেন।

সোমবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে মিশনের গীর্জাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘সাংবাদিকতা’ বিষয়ক মূল বক্তব্য রাখেন সরকার অনুমোদিত ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও পত্রদূতের সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ।
বিশ্বায়নের বর্তমান যুগে সংবাদ ও সাংবাদিকতার নানান দিক তুলে ধরেন তিনি।

সেমিনারের শেষ পর্যায়ে বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকতা বিষয়ক ১০টি প্রশ্নের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে সঠিক উত্তরদাতা ১০জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- ওফাপুর সেন্টার বিডি-০৩১৪ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওই অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাতেখড়ি শিশু বিকাশ একাডেমির পরিচালক কাজী শাহীন, আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক বি. গাইন জয়, হিসাবরক্ষক বিকাশ রায়, সমাজকর্মী চিত্ত সরদার, লিলা বিশ্বাস, ইম্পিমেন্টার সমাপ্তি বিশ্বাস, টিউটর পরিতোষ মন্ডল, উজ্জ্বল কুমার, রিমি মন্ডল, অঞ্জু বিশ্বাস, শিল্পী বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের শিশু-কিশোরদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক, সামাজিক, জীবন-জীবিকা, যুব উন্নয়ন, শিশু নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ে নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা