শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কামরুল হাসান: কলারোয়ায় স্কুল পর্যায়ে স্কাউটস কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস এর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটস এর কর্মকর্তা মাসুদুর রহমান, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, স্কাউটস এর উপজেলা কর্মকর্তা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক আরশাদ আলী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সহকারী শিক্ষক মর্জিনা খাতুন প্রমুখ। সভায় কলারোয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলকে সুসংগঠিত ও অধিকতর কার্যকরী করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়।

এছাড়া, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একাধিক প্রশিক্ষণ ও ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১