রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রী খুন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় লোহার শাবলের আঘাতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত রানু বেগম (৩০) উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলি সরদারের মেয়ে।
তার স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের ইমান আলির ছেলে।

ঘটনার পর থেকে স্বামী মুজিবুর রহমান পালিয়ে যায় বলে জানা যায়।

নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতো। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে লোহার শাবল দিয়ে বোন রানুর মাথায় আঘাত করে পালিয়ে যায় মুজিবুর। মারাত্মকভাবে রক্তাক্ত জখম হওয়া রানুর আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, রানু বেগম আর বেঁচে নেই।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল