বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হেলাতলা মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ নিরোধ বিষয়ক সমাবেশ ও শপথ পাঠ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় স্কুল পর্যায়ে বাল্য বিবাহ নিরোধ বিষয়ক সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “বাল্য বিবাহ নিরোধ ঘন্টা” উদ্ভাবনী উদ্যোগের আওতায় উপজেলা হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ওই সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে সোমাবার(৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে এই বলে শপথ বাক্য পাঠ করান যে, এই সময় নিজেও বাল্য বিবাহ করবো না, অন্য কারো বাল্য বিবাহ হলে আমরা সকলে মিলে প্রতিরোধ করবো। এ ছাড়া কোথাও বাল্য বিবাহ সংঘটিত হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ বা ১০৯ নম্বর এ কল দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবো। সমাবেশে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলীম, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক জাকাতুল্যাহ, শিক্ষক সমীর কুমার মিত্র, শিক্ষক দেবরঞ্জন ঘোষসহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা