শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১৫ হাজার গাছের চারা বিতরণের উদ্বোধন করলেন এমপি স্বপন

মো. মুজাহিদুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সাথে ১৫ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বুধবার (১০ জুলাই) সকালে কলারোয়া সরকারি কলেজ চত্বরে নারিকেল গাছের চারা রোপন করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষ রোপন ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে।’

তিনি সকল পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজসহ অন্যান্য গাছের চারা রোপনের জন্য আহবান জানান।

কলারোয়া ও তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।

এ সময় কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম আনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, আ.লীগ নেতা সহিদ আলী, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, উজ্জ্বল হোসেন, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিকুর রহমান মুন্না, শ্রমিকলীগ নেতা মিঠু, ছাত্রলীগ নেতা হৃদয় হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা