রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমিক কল্যাণ ফেডারেশন

কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে অসহায় শ্রমিক মোঃ আব্দুর রাজ্জাককে একটি ভ্যান উপহার প্রদান করা হয়েছে। জীবিকার সংগ্রামে সহায়তা ও স্বাবলম্বী করে তুলতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (১৮ মে) বিকেলে কলারোয়া আল-আমিন ট্রাস্টের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হেলাতলা ইউনিয়নের হেলাতলা গ্রামের শ্রমিক আব্দুর রাজ্জাকের হাতে ভ্যানের চাবি তুলে দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার তত্ত্বাবধায়ক মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ মশিউর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, জয়বাংলা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহিদ হাসান, শ্রমিক নেতা মনসুর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্ব। শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে সমাজে দারিদ্র্য অনেকাংশে কমে আসবে।”

তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়াতে হবে। একজন অসহায় শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের বড় অর্জন।”

বক্তারা বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানবিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে সংগঠনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভ্যান পেয়ে আব্দুর রাজ্জাক আবেগাপ্লুত হয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই ভ্যান আমার জীবিকার নতুন পথ খুলে দিল। এখন আমি নিজের পরিশ্রমে পরিবারের ভরণপোষণ চালাতে পারবো।”

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত