বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইউএনও’র সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র প্রতিনিধি দল। বুধবার (১৪ মে) বেলা ১২ টায় উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।
ইউএনডিপি প্রতিনিধধি দলের নেতৃত্ব দেন গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্পের প্লানিং, এমএন্ডই ও রিপোর্টনিং এর টিম লিডার মোহাম্মদ সিরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর (ওয়েভ ফাউন্ডেশন) মো: নজরুল ইসলাম, ইউএনডিপির প্রজেক্ট এ্যাসেসন্টেস এইচ এম সোহেল রানা, ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর (সাতক্ষীরা-খুলনা) মো: হাফিজুর রহমান।
এসময় প্রতিনিধি দল ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ প্রদান করেন। পরে যুগিখালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে গ্রহন ও নিস্পত্তিকৃত বিভিন্ন মামলা নথি, রেজিষ্টার পর্যবেক্ষন শেষে টিম লিডার মোহাম্মদ সিরাজুল হক বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন কিনা তা সরেজমিনে দেখা হচ্ছে। ইউনিয়নে গ্রহনকৃত মামলা আইন ও বিধি অনুযায়ী নিস্পত্তি হয়েছে কিনা সে বিষয়টি সরাসরি মাঠ পর্যায়ে এসে দেখা হচ্ছে। এসময় তিনি, ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রæত ইউপি সদস্যদের প্রশিক্ষনের প্রয়োজন বলে জানান।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের এখতিয়ারভুক্ত মামলা আইন, বিধি অনুযায়ী নিস্পত্তি, আদালতের কার্যক্রম গতিশীল করা ও নিয়মিত গ্রাম আদালত পরিচালনার করার জন্য পরামর্শ প্রদান করেন।
দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলটি গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অফিস পরিদর্শন ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক বিষয়ে খোজ নেন।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম ইউএনডিপি কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং উপজেলায় গ্রাম আদালতের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ গ্ররুত্ব দিয়ে মামলা গ্রহন ও নিস্পত্তির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে নিয়মিত ফলোআপ করা হচ্ছে। এসময় তিনি প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার জন্য কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্রকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত; ২০২৪ সালের জানুয়ারী থেকে এপ্রিল মাস ২০২৫ পর্যন্ত যুগিখালী ইউনিয়নে গ্রাম আদালতে ৪০টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে ১৯ লাখ ৪ হাজার টাকা। জমি উদ্ধার হয়েছে ৩৯ শতক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত