রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে হিফজ বিভাগের উদ্বোধন

কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে নতুন ভাবে পথচলা শুরু করলো হিফজ বিভাগ।

রবিবার (৬ জুলাই ২০২৫) হিফজ বিভাগের উদ্বোধন উপলক্ষ্যে স্কুল চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

হিফজ বিভাগের উদ্বোধন করেন বাগআঁচড়া জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার ইমাম ও মুহতামিম হাফেজ মাও খায়রুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জজ শাহাদাৎ হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ তোজাম্মেল হোসেন মানিক, জাহিদুর রহমান খাঁন চৌধুরী, রমজান আহমেদ, আলহাজ্ব গোলাম রহমান, সাইফুল ইসলাম বাবু, আলহাজ্ব রফিকুজ্জামান লাল্টু, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শেখ তামিম হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ববধায়নে ছিলেন প্রধান শিক্ষক ইমরান হোসেন।

বক্তারা বলেন- ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমী আশুরা দিবসে নতুন দিগন্তে প্রবেশ করে অত্যাধুনিক হিফজ বিভাগ চালু করায় আমরা খুবই আনন্দিত। ইক্বরা চাইল্ড স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত