বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ওপারে ভারতের সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, আটক-১

ভারত সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে সে দেশের এক ব্যক্তিকে।

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ওপারে ভারত সীমান্তে ফসলী ক্ষেতের ভেতর ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী সুলতানপুর গ্রামের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত লাগোয়া ফসলি ক্ষেতে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রক্তাক্ত ও মুখমন্ডল পুড়িয়ে দেয়া যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় সে বাংলাদেশি, থাকতো মুম্বাইয়ে। ওই ঘটনায় পার্শ্ববর্তী এক ভারতীয় ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

ওপারের গোবিন্দপুর গ্রামের গোলাম মল্লিক, রুবেল, শাহাদতসহ বেশ কয়েকজন ইন্টারনেটে কলারোয়া নিউজকে জানান, সীমান্তে ক্ষেতের ভেতর মঙ্গলবার উদ্ধার করা হয় যুবতীর মরদেহ। হাত-পা বাঁধা, পুড়িয়ে দেয়া হয়েছে মুখ। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পরে মৃতের পরিচয় জানার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে পুলিশ।
পরে হাত-পা বাঁধা ওই যুবতী দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। মুম্বাইতে বিউটি পার্লারে কাজ করতেন বাংলাদেশি ওই যুবতী। দেশে ফেরার পথে এই ঘটনা দাবী পুলিশের।

তারা জানান, স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি কাকরোল ক্ষেতে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার গলার নলি কাটা ছিল। মুখমন্ডল ওড়ানো পেঁচানো ও আগুনে ঝলসানো ছিলো। দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ ও মোবাইল ফোন। লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে পার্শ্ববর্তী গ্রামের এক দালালকে।

তারা আরো জানান, কাকরোল ক্ষেতের মধ্যে হাত পা বাঁধা, গলার নলি কাটা অবস্থায় পড়েছিলো দেহ। যুবতীর মুখের এক পাশ পোড়া ছিল।সীমান্ত এলাকায় ওই যুবতীর বীভৎস দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম থেকেই এই ঘটনায় দালালচক্রে তত্ত্ব উঠে আসছিলো। ৭২ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করলো পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, মৃত যুবতী বাংলাদেশি। তাঁর বাড়ি বাংলাদেশের ঢাকার কাছে শ‍্যামপুরে।

ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত নিছার আলি মোল্লা নামে ভারতীয় এক দালালকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। আটক ব্যক্তির বাড়ি স্বরূপনগরের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীবাড়ি গ্রামে। তাকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে গ্রেফতার করা হয়।

জানা যায়, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ড. জবি থমাস কে., বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয়। ওই যুবতীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন, পোশাক, বাংলাদেশি ঠিকানা ও রক্তের নমুনাসহ মাটি সংগ্রহ করে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল।

বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে. ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, মুম্বইতে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারে কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে মোটা অর্থ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলো সে।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। মৃত যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মনে করা হচ্ছে টাকা হাতাতেই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। এই খুনে আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরেবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও