রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ...

কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ীর নির্যাতনে ৫নারী বিচারের দাবীতে পথে পথে

জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ………………
কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ীর নির্যাতনে ৫নারী বিচারের দাবীতে পথে পথে 

কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ীর নির্যাতনে ৫নারী বিচারের দাবীতে পথে পথে ঘুরছে। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ওই আদম ব্যবসায়ী ভিটা বাড়ীর জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।

একের পর এক মামলা দিয়ে ওই ৫ নারীকে হয়রানী করছে। আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উপজেলার ওফাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

গতকাল সকালে এমনটাই জানালেন-উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের অসহায় নারী রেক্সোনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগম।

তারা বলেন-উপজেলার যুগিখালী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর আলম একজন আদম ব্যবসায়ী নামে এলাকায় পরিচিত। আমারা অসহায় পরিবার পৈত্রিক জমিতে বসতঘর বানিয়ে দীর্ঘ ৪৫বছর যাবৎ বসবাস করে আসছি।

আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হঠাৎ সেই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। আমরা বাধা দিতে গেলে সে হামলা চালায়। এর পর থেকে কলারোয়া থানায়, সাতক্ষীরা কোর্টে সহ বিভিন্ন স্থানে মামলা ও দরখাস্ত দিয়ে হয়রানী করে আসছে। ওই জমি কি সুত্রে সে দাবী করছেন তা তারা বলতে পারেন না। এমনকি জাহাঙ্গীর আলমও তাদের বলছেন না। এবিষয়ে যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান জানান-ইউনিয়ন পরিষদে ডাকলেও জাহাঙ্গীর আলম হাজির হয় না। দুবার এবিষয়ে শালিস করা হয়েছে তারা তা আইন মানেনা।

তিনি আরো বলেন-অসহায় ৫নারীর বিরুদ্ধে হয়রানী মূলক ৪টি মামলা দেয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে মন্তব্য নেয়ার জন্য জাহাঙ্গীর আলম এর কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

এদিকে অসহায় ৫ নারী আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন