রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লা হাইস্কুল মাঠে জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় কয়লায় জোন পর্যায়ের খেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়লা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জোন পর্যায়ের বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কয়লা জোনের খেলায় ভ্যেনু প্রতিষ্ঠান কয়লা মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন, সরসকাটি মাধ্য: বিদ্যালয়, সরসকাটি বালিকা বিদ্যালয়, বাটরা হাইস্কুল, হামিদপুর মাদ্রাসা, জালালাবাদ মাদ্রাসা, সিংহলাল মাদ্রাসা, বসন্তপুর মাদ্রাসাসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহন করে।

জোন পর্যায়ে বালকদের ফুটবল ও দাবা খেলায় এবং বালক ও বালিকাদের কাবাডি খেলায় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। কয়লা হাইস্কুল হ্যান্ডবল(বালক) ও বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়।

সমাপনী খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক পৌর মেয়র মনিরুজ্জামা বুলবুল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম, রনজিৎ কুমার, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আজমল হেসেন বাবু প্রমুখ। মাঠে উপস্থিত থেকে সকল খেলা উপভোগ করেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক সহ শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আগামী বৃহস্পতিবার(১০/১১ সেপ্টেম্বর) কলারোযা সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জোন পর্যায়ে চ্যাম্পিয়ন দলের সাথে পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়