শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা

শীত মৌসুমে কলারোয়ার মাঠ জুড়ে হলুদের সমারোহ। প্রকৃতিকে যেন মনে হচ্ছে, কি এক অপরূপ সৌন্দর্য বৃদ্ধি করার প্রতিযোগিতায় নেমেছে।
ঠিক সেই সময় মৌমাছির বাক্স নিয়ে, জীবন জীবিকার তাগিদে ব্যস্ত সময় অতিবাহিত করছেন মৌ চাষিরা।

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের মাঠে শোভা পাচ্ছে মৌচাকের বাক্স।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষা ক্ষেতের আইল বা পাশের অনাবাদি জমিতে এ বাক্সভর্তি মৌমাছি নিয়ে, অস্থায়ী তাবু খাটিয়ে মধু সংগ্রহের জন্য সময় পার করছেন চাষিরা।

চাষীরা জানান, সরিষার সময় মধু পাওয়া যায় বেশি এবং গুনাগত মান ভালো হওয়ায়, সরিষার ফুলের মধুর চাহিদাও বেশি। প্রতি কেজি মধু দু’শ থেকে আড়াইশ টাকায় বিক্রি হয়।
এলাকার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে যায় এই মধু।

মধু সংগ্রহে মাছিরা কামড়ে ধরে না? এমন প্রশ্নের জবাবে তারা জানান, মোটা কাপড় ও জাল দিয়ে তৈরি বিশেষ মুখোশের আড়ালে থেকে, সাবধানতা অবলম্বন করে তারা এ কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
প্রতি বছর তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে মৌচাকের পসরা সাজিয়ে মধু সংগ্রহ করে ফুল ফুরিয়ে গেলে ফিরে যায় যার যার নিজস্ব গন্তব্যে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত