শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২শে জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্হানীয় হাই স্কুল ফুটবল মাঠে, স্হানীয় যুব কমিটির উদ্যোগে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ‌।

উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আফজাল হোসেন হাবিল , এ সময় আরো উপস্থিত ছিলেন,কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভূট্রোলাল গাইন, হাই স্কুলের সভাপতি মাস্টার আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, বীর মুক্তিযুদ্ধা মোসলেম আলী হাজরা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বার মনসুর আলী বিশ্বাস,এস,এম তৌহিদুজ্জামান, সীমান্ত প্রেসক্লাব সভাপতি অহিদুজ্জামান খোকা,মাষ্টার‌ জাকির হোসেন, ফিরোজ আহমেদ প্রমুখ।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেনাপোলের মুকুল +পাপন জুটি ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে কলারোয়ার বোয়ালিয়ার গোপাল+তবিবুর জুটি।

রানার্সআপ দল কে ৪০০০ টাকা প্রাইজমানি এবং চাম্পিয়ান দলকে ৬০০০ টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন,মীর এনায়েত হোসেন ও আহসান হাবীব রাসেল।
ধারাভাষ্য প্রদান করেন, প্রিমিয়ার ছাত্র সংঘ কেঁড়াগাছি ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুজ্জামান।
শীতের রাতে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন