শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় ডিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ার কেরালকাতায় ১০দিন ব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার সকালে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন-সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অফিসার মো: আশরাফুজ্জামান (বিভিএমএস)।
এসময় প্রশিক্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার হালিমা খাতুন, প্রশিক্ষক মোমেনা খাতুনসহ কেলালকাতা ইউনিয়নের ২৪জন নারী ও ৪১জন পুরুষ প্রশিক্ষানার্থী।
জেলা কমান্ড্যান্ট অফিসার মো: আশরাফুজ্জামান (বিভিএমএস) বলেন- ভিডিপি মৌলিক প্রশিক্ষণ হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রাথমিক প্রশিক্ষণ যা সদস্যদের দেশ সেবায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, সামাজিক নিরাপত্তা বিধান, রাষ্ট্রের প্রয়োজনে স্বল্পকালীন মোতায়েন এবং কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোগে সহায়তা করা। প্রশিক্ষণের মধ্যে অস্ত্রসহ ও অস্ত্রবিহীন উভয় প্রকারের মৌলিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত, যা পুরুষ ও মহিলা উভয়ের জন্যই পরিচালিত হয়।
তিনি আরো বলেন- প্রশিক্ষণের উদ্দেশ্য: গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পভিত্তিক ভিডিপি প্লাটুন পুনর্গঠন ও হালনাগাদকরণ। আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন। স্থানীয় নেতৃত্ব সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি। আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী দায়িত্ব পালন, এবং অন্যান্য জরুরি প্রয়োজনে প্লাটুন মোতায়েন করা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান