বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কলারোয়ার জয়নগর ইউনিয়নের যুবদলের ৪, ৫, ৬ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু।

প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জয়নগর ইউনিয়নের খোর্দ্দ-বাটরায় প্রাইমারি স্কুল চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে।

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলি গাজী, সাধারণ সম্পাদক আব্দুল মজিত, সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুর রহিম শামীম।

জয়নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মিল্টন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ছিদ্দিকুর রহমান গাজী, সোহাগ হোসেন, শাহিনসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। কর্মী সমাবেশে জয়নগর ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়নগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান মাহমুদ বাচ্চু ও জাকির হেসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!