মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী

কলারোয়ার চন্দনপুরে বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে চন্দনপুর হাইস্কুল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদার।

সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল আনছারী, আতিকুর রহমান মিলন, আরিফ মাহমুদ, কলারোয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাকির হোসেন জিকো, চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ.সভাপতি রুহুল আমিন সরদার, সাবেক প্রচার সম্পাদক ইয়াসিন আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী, যুগ্ম আহবায়ক আবু তাহের, যুগ্ম আহবায়ক ওমর ফারুক মিঠু, যুগ্ম আহবায়ক হৃদয় হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হোসেন, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাসান ইমাম বাপ্পি প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু।

সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি