বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউনিয়নে পুষ্টি কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুল্লাহ বাহার, কলারোয়া: কলারোয়ার জয়নগর ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের চৌরাস্তা বাজারে সিদ্দিকুর রহমানের দোকানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন ফর ইম্প্রুভড নিউট্রিশন এর আয়োজনে এই পুষ্টি  কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গেইন এর (Gain-Global Alliance For Improved Nutrition) বাংলাদেশ কনস্যালটেন্ট নীহার কুমার প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন উপ- সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার মজুমদার, সুব্রত কুমার ঘোষ, মারিয়া মিতু।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সিদ্দিকুর রহমান  গাজী, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য হামিদা খাতুন, রেখা আলমগীর, তানজিলা খাতুন, বি আর ডি বি মাঠ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, মাষ্টার সিরাজুল ইসলাম, মোহিদার রহমান।

অনুষ্ঠানে শেষে ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহাকে সভাপতি ও ইউনিয়ন কৃষি কর্মকর্তা তাপস কুমার মজুমদারকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট পুষ্টি কমিটি ঘোষনা করা হয়। 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা