মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ

কলারোয়ার জয়নগর ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ভিত্তিক মহিলা জামায়াতের সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশফাকুর রহমান বিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, তালা উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, জামায়াত নেতা জাহিদ হাসান মিঠু, একেএম কুরবান আলী, মোঃ এরশাদ হোসেন, মোস্তফা গওসুল হক, আতিয়ার রহমান সানা, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মাস্টার আলমগীর কবির প্রমুখ।

বিকাল সাড়ে ৪টায় খোর্দবাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শ্রমিক সমাবেশ শেষে রাত ৮টায় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী কর্মী সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত–সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইসলামী রাষ্ট্র গঠনে নারী–পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।”

বিরোধীদের অভিযোগের জবাবে তিনি বলেন, জামায়াত “জান্নাতের টিকিট বিক্রি করে”—এমন প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। কুরআনের দাওয়াত অনুযায়ী মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করাই তাদের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

বক্তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন