বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ইউপিতে ১কোটি ৭৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১কোটি ৭৫লাখ ৮২হাজার ৬০ টাকার বাজেট ঘোষণা করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট ব্যায় করা হবে।জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য-মোকলেছুর রহমান, মোজব্বার আলী, মাহবুবর রহমান, মনিরুল ইসলাম, কাঞ্জন বিবি, নুর জাহান, আলী মাহমুদ, মশিয়ার রহমান, শফিউল আজম, সাইফুল ইসলাম, ডিএম আফতাবুজ্জামান, সালমা খাতুন ও উদ্যোক্তা ইমাদুল হক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান বলেন এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা বাজেট। এসময় বক্তারা বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন