মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়া হাই -স্কুল নির্বাচনী পরীক্ষা-২৪ এর ফলাফল প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা-২৪’র ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার ( ২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলের শ্রেণী কক্ষে ওই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইব্রাহিম হোসেন।

ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা যুবদলের যুগ্নআবায়ক ও উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক , হাজী নাসির উদ্দিন কলেজের সভাপতি প্রভাষক সালাউদ্দিন পারভেজ। তিনি পরীক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্ট না হয়ে আসন্ন এসএসসি পরীক্ষায় যাতে ফলাফল আরো সন্তোষজনক হয় সেজন্য ছাত্র-ছাত্রীদের সামনের কয়েকটি মাস মনোযোগী হয়ে পড়ার টেবিলে থাকার আবেদন জানান। তিনি আরো বলেন, পরীক্ষার ফলাফল আশানুরুপ করার জন্য শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলের কোচিং ক্লাশে উপস্থিতি ও সকল সময় স্ব- স্ব বিষয়ক শিক্ষকদের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার কথা বলে অভিভাবকদের সাথে মতবিনিময় করার ইচ্ছা প্রকাশ করেন। স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের নির্দেশক্রমে ওই সকল ছাত্র-ছাত্রীরা পুন:রায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। তবে ওই পরীক্ষায় সকল বিষয়ে উর্ত্তীর্ণ হতে না পারলে আসন্ন এসএসসি পরীক্ষা-২৪’ এ অংশগ্রহনে ফর্ম ফিলাপ করার কোন সুযোগ থাকবে না বলে জানান।

ফলাফল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন যুবদলের সভাপতি, মনজুরুল, সাধারণ সম্পাদক, ইব্রাহিম হোসেন টু, যুবদল নেতা আনিসুর রহমান, পিটিআই কমিটির সভাপতি চিত্তরঞ্জন কর্মকারসহ স্কুলের সহকারী শিক্ষক বৃন্দ ,কর্মচারীবৃন্দ, অভিভাবক বৃন্দ ও ছাত্র-ছাত্রীরা প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়