বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে সেমিফাইনালে সরসকাটি জয়ী

হাবিবুল্লাহ বাহার, কলরোয়া (সাতক্ষীরা): কলরোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন ফুটবল মাঠে ৮ দলীয় নকট ভিত্তিক ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকাল ৪টায় জয়নগর ইউনিয়নের ধানদিয়া ফুটবল মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করেন সাতক্ষীরা রসূলপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ও অপরদিকে অংশগ্রহণ করে সরদকাটি ফুটবল একাডেমি।

সাতক্ষীরা রসূলপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের ০৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় সামির হোসেন খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় একটি গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়। খেলায় দ্বিতীয় অর্ধে সরদকাটি ফুটবল একাডেমি ১০ মিনিট এর মাথায় ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় তোফেজ হোহেন একটি গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে।

আবারও সরদকাটি ফুটবল একাডেমি দলের ১৪ নং জার্সি পরিহিত খেলোয়াড় উজ্জ্বল ২৫ মিনিটের মাথায় একটি গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে গেলে, সাতক্ষীরা রসূলপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড় সামির হোসেন ৩৫ মিনিটে আবারও একটি গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে।

নির্ধারিত সময়ের মধ্যে আর কোন দল গোল করতে না পারায় ২-২গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে মাধ্যমে সরদকাটি ফুটবল একাডেমি ৫-৩ গোলে সাতক্ষীরা রসূলপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান পরাজিত করে। উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, কলারোয়া রেফারী অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মাসুদ পারভেজ মিলন ও তার দুই সঙ্গী মিয়া ফারুক হোসেন স্বপন এবং মোশারফ হোসেন।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া পৌর যুব দলের যুগ্ম আহবায়ক হাবিল হোসেন, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের নেতা আবির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতা অথই।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান গাজী, বিএনপি নেতা মহিদার রহমান গাজী, সাবেক যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান, ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুল গফফার মোড়ল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ। খেলার ধারাভাষ্যে ছিলেন, মাষ্টার জাকির হোসেন ও বিকাশ মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!