বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘জনতার সোহাগ’র আয়োজনে

কলারোয়ার বলিয়ানপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুরে ৮ দলীয় নকআউট বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বলিয়ানপুর ফুটবল ময়দানে সমাজ কল্যাণমূলক সংগঠন ‘জনতার সোহাগ’র আয়োজনে সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় একদিকে অংশগ্রহণ করেন- বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনার হাতে গড়া ও তত্ত্বাবধায়নে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, সাতক্ষীরা। অপরদিকে অংশ নেন শুভ সকাল ফুটবল একাদশ, কাজিরহাট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিফাইনাল খেলাটি উদ্বোধন করেন- কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন- এ্যাডঃ আশরাফুল আলম, আব্দুস সাত্তার, নাজির হোসেন, রাজু আহমেদ, মিলন হোসেন, সুজন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

খেলাটি পরিচালনা করেন- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রউফ ও সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফার রহমান।

উল্লেখ্য, টুর্নামেন্টটিতে সার্বিকভাবে সহযোগিতায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত সদস্য, মোহাম্মদ কামরুজ্জামান সোহাগ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত