শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে অগ্নি নির্বাপন ও ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতা মূলক ডেমো মহড়া করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কলারোয়া সাব স্টেশনের কর্মকর্তাবৃন্দ।

রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় ও পার্শ্ববর্তী এলাকায় এই ডেমো মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে ঐ ডেমো মহড়া পরিচালনা করেন কলারোয়া সাব স্টেশনের সাব অফিসার মো. আব্দুল ওহাব বিশ্বাস।

এ সময় তাকে সহযোগিতা করেন- লিডার শরিফুল ইসলাম, ফায়ার ফাইটার তপু খান, সাজ্জাদ আলী, সাখাওয়াত আলী, রিফাত হোসেন, ইমরান হোসেন, তানভীর হোসেন, হাসিবুর ফকির প্রমুখ।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুর রহমান, বাজারের ব্যবসায়ী বৃন্দ, সহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

এ সময় কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রদান ও অগ্নি নির্বাপনে একটি ডেমো মহড়া প্রদর্শন করা হয়।

উল্লেখ্য ইতিপূর্বে এই বাজারে দুইবার বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যা ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিক ভাবে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব