বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক এমপি হাবিব

কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত উপজেলার কয়লা, কাশিয়াডাঙ্গা, জয়নগরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি পুজামন্ডপ কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন ও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শারদীয় দুর্গোৎসবে বিএনপি পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর। আমরা আপনাদের দাওয়াতে এসেছি, আপনারাও আমাদের দাওয়াতে আসবেন- এটাই সম্প্রীতি। আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা সবাই মিলেমিশে থাকবো। আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো।’
এ সময় পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের কাছে আর্থিক সহযোগিতা প্রদান করেন সাবেক এমপি হাবিব।

পূজা মন্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন ও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা